সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

৪৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৩১ সময় দেখুন
৪৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গতকাল রাতে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. এনামুল কাদের খানের সই করা অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ)ভোকেশনাল কর্মসূচির জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ সুপারিশ প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত ১৮ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার ( ২৫ এপ্রিল) ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসি।

প্রার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে জানানো হয়েছে।

১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেওয়ায় নিয়োগ সুপারিশ করা হয়নি।

আগামী ১২মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গন্য হবে। আর নিয়োগ সুপারিশ পাওয়া ৪৭১ জন প্রার্থীকে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি নিয়োগ দেবে।

সারাবাংলা/টিএস/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর