শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

৬ষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যক্রমের বই, সপ্তাহে ছুটি ২দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
৬ষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যক্রমের বই, সপ্তাহে ছুটি ২দিন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পাইলট প্রকল্পের অংশ হিসেবে নতুন পাঠ্যক্রমে ৬২ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। সেইসঙ্গে নতুন পাঠ্যক্রম অনুসারে এ সকল শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন করে ছুটি পাবে। পরবর্তীতে ২০২৩ সালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি বাস্তবায়ন করা হবে। ২০২৪ সালে নবম ও দশম শ্রেণিতে থাকবে না কোনো বিভাগ বিভাজনও।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামের বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নতুন একটি পাঠ্যক্রম তৈরি করেছি, এতে অনেক ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে। পাইলটিংয়ের মাধ্যমে আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করব। এরপর এ বছরের মধ্যে পাঠ্যসূচিটি চূড়ান্ত করে ২০২৩ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিমার্জিত পাঠ্যক্রমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে।’

এরপর ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে এবং ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০২৩ সালে থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে ছুটি দেওয়া হবে। এতে করে তাদের টানা পড়াশোনার চাপ কমবে।’

২০২৪ সালের বিভাগ বিভাজন বন্ধ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ আর থাকছে না। এর বদলে উচ্চ মাধ্যমিকে গিয়ে তারা পছন্দের বিভাগে পড়বে।’ তিনি বলেন, ‘নবম-দশম শ্রেণিতে সব বিষয়ে পড়তে পারলে একাদশ শ্রেণিতে গিয়ে তারা তাদের পছন্দের বিষয়ে পড়ার গুরুত্ব বুঝতে পারবে।’

নতুন পাঠ্যক্রমের লক্ষ্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘ফলাফল নির্ভর পড়াশোনা নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জনই নতুন কারিকুলামের লক্ষ্য। একইসঙ্গে শিক্ষার্থীরা যেন মানবিকতা ও মূল্যবোধের জায়গায় শিক্ষিত হয় পাঠ্যসূচিটি সেভাবে সাজানো হয়েছে।’

কেবল শিক্ষক আর শিক্ষার্থী নয়, নতুন পাঠ্যক্রমে অভিভাবকদেরও অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর