রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

৬ দফা দিবস নিয়ে তিতুমীর কলেজে সেমিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২১৫ সময় দেখুন
৬ দফা দিবস নিয়ে তিতুমীর কলেজে সেমিনার


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছয় দফা আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়: বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) তিতুমীর কলেজ অডিটোরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় ছয় দফা দিবস।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা মুক্তার সঞ্চালনায় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যাক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল।

সেমিনারে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মালেকা বিলকিস বলেছেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মূল প্রেরণার উৎস ছিল বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর দুঃশাসন ও শোষণ যত তীব্র হয়েছে ততই শাণিত হয়েছে পূর্ব পাকিস্তানের জনগণের জাতীয়তাবাদের চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত, আমাদের জাতির পিতা।

লিখিত বক্তব্যে অধ্যাপক মালেকা বিলকিস বলেন, ‘১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্মলগ্ন থেকেই পশ্চিম পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক দল মুসলিম লীগের নেতাদের দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং স্বৈরাতান্ত্রিক আচরণ পূর্ব বাংলার জনগণকে বিক্ষুব্ধ করে তুলেছিল। আমাদের স্বাধীন বাংলাদেশে অভ্যুদয় একদিনে হয়নি। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আন্দোলন সংগ্রামের ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন দেশ গড়ার প্রত্যয়ে ৪৭ থেকে ৭১ পর্যন্ত নেতৃত্বের ভূমিকায় ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন, ‘ছয় দফার মাধ্যমে বাঙালির অধিকার তরান্বিত হয়। যার ফলস্বরূপ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছাবে। পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জন হবে। সামনে আমরা একটি সোনার বাংলাদেশ পাব।’

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম আসাদুজ্জামান বলেন, ‘ছয় দফা ও বাংলাদেশের অভ্যুদয় একে অপরের পরিপূরক। এখন যারাই বাংলাদেশের শিক্ষার্থী সবারই স্বাধীনতার অভ্যুদয় পড়া উচিত। তাহলে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে তরুণ প্রজন্ম।’

সারাবাংলা/এনএসএম/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর