শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৭ দিনে আক্রান্ত সাড়ে ৪ হাজার, মৃত্যু ১৯ জনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন



সিনিয়র করেসপন্ডেন্ট

২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০

ঢাকা: রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত সাত দিনে দেশে চার হাজার ৫১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাঝে মারা গেছেন ১৯ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে আরও ৮৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭০০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ নিয়ে দেশে চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৮ জন। এর মাঝে ২০ হাজার ২৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১২৫ জন। শনিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪৩ জনের মাঝে পুরুষ ৬৩ দশমিক ২ শতাংশ ও নারী ৩৬ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১০৬ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নয় জন, চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, খুলনা বিভাগে ৪৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৭১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর ও সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৮ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১২২ জন। এর মাঝে ৫৪ দশমিক ৪ শতাংশ নারী ও ৪৫ দশমিক ৬ শতাংশ পুরুষ।

সারাবাংলা/এসবি/পিটিএম


টপ নিউজ
ডেঙ্গু
মৃত্যু
হাসপাতাল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর