শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

আধুনিক ভাষা ইন্সটিটিউট-এর ‘গৌড়-গীতা মেধা স্মৃতি পুরস্কার ২০২৪’ প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
আধুনিক ভাষা ইন্সটিটিউট-এর ‘গৌড়-গীতা মেধা স্মৃতি পুরস্কার ২০২৪’ প্রদান

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট-এর প্রথম পরিচালক ও অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার আইএমএল মাস্টার্স ২০২২ সেশনের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী টি.এম. তাহসিনা এনাম তৃষাকে ‘গৌড়-গীতা মেধা স্মৃতি পুরস্কার ২০২৪’ প্রদান করেন। পুরস্কার হিসেবে নগদ ৫০০০ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। রবিবার (২জুন) শিক্ষার্থীর হাতে এই পুরষ্কার তুলে দেয়া হয়।
অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার তাঁর শিক্ষানুরাগী পিতা স্বর্গীয় গৌড় চন্দ্র কর্মকার ও মাতা স্বর্গীয় গীতা রানী কর্মকারের স্মৃতি রক্ষার্থে ২০২৩ সাল থেকে আধুনিক ভাষা ইন্সটিটিউট-এর বিভিন্ন বর্ষের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পুরস্কার দিয়ে আসছেন। এ বছর থেকে শুধুমাত্র M.A. বর্ষের সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে এ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান, আই.এম.এল.-এর পরিচালক দেবাশীষ বিশ্বাস ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার বলেন, “এই পুরস্কারটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের শিক্ষা ক্ষেত্রে নতুন উদ্যম এনে দেবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর