বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর দখলে তীব্র লড়াই করছে তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর দখলে তীব্র লড়াই করছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলে নিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে তালেবান যোদ্ধারা। তালেবান সর্ব প্রথম এই শহরটিই দখলে নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

লস্করগাহ শহরটিতে মার্কিন ও আফগান বাহিনীর বিমান হামলা সত্ত্বেও তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে তালেবান।

তালেবান যোদ্ধারা একটি টেলিভিশন স্টেশন দখলে নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও হাজার হাজার মানুষ গ্রামাঞ্চল থেকে পালিয়ে ভবনে আশ্রয় নিয়েছে।

শহরটির একটি হাসপাতাল থেকে এক চিকিৎসক বিবিসি’কে জানিয়েছেন, ‘চারিদিকে শুধু যুদ্ধ চলছে।’

আফগান সামরিক বাহিনীর একজন কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তালেবানদের বিজয় ‘বিশ্ব নিরাপত্তার ওপর বিধ্বংসী প্রভাব ফেলবে।’

মেজর জেনারেল সামি সাদাত বিবিসি’কে বলেন, ‘এটি আফগানিস্তানের যুদ্ধ নয়, এটি স্বাধীনতা এবং সর্বগ্রাসীতার মধ্যকার যুদ্ধ।’

সোমবার (২ আগস্ট) আফগান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের ‘হামলা এবং হুমকির’ কারণে হেলমান্দ প্রদেশে ১১টি রেডিও এবং ৪টি টেলিভিশন তাদের সম্প্রচার বন্ধ করেছে।

যদি লস্করগাহ শহরের আফগান বাহিনী পরাজিত হয়, তাহলে ২০১৬ সালের পর প্রথম এই শহরটি পুনরায় দখলে নিবে তালেবান। এটি ছাড়া আরও দুটি প্রদেশে আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছে।

মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দু ছিল হেলমান্দ প্রদেশ। এখন প্রদেশটি পুরোপুরি তালেবানদের নিয়ন্ত্রণে গেলে তা আফগান সরকার বড় ধরনের ধাক্কা পাবে।

তালেবান যোদ্ধাদের মোকাবিলায় শত শত আফগান বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করায় সম্প্রতি মাসগুলোতে তালেবানরা দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর