বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে বোমা হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে বোমা হামলা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার (৩ জুলাই) কাবুলের সবচেয়ে সুরক্ষিত এলাকা ‘গ্রিন জোনের’ কাছে এই বিস্ফোরণ ঘটে। সরকারি বাসভবন ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে এলাকাটিতে। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরা।

আফগান সরকারের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রথম গাড়ি বোমার বিস্ফোরণটি ঘটে। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেন, তার এবং তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। তবে বোমা হামলায় তার কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই বলেন, প্রথম বিস্ফোরণের পর বন্দুকধারী যোদ্ধারা ওই এলাকায় প্রবেশ করেছে।

স্টানেকজাই আরও বলেন, তিনজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। এ ঘটনার পর অভিযানে নেমেছে পুলিশ। মন্ত্রীদের বাসা ও গেস্টহাউজের দিকে যাওয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

গাড়ী বোমা বিস্ফোরণের দুই ঘণ্টারও কম সময়ে আরেকটি উচ্চ শব্দে বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে উঠে কাবুল। শহরের একই এলাকা বিস্ফোরণটি ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ বলেন, এ ঘটনার পর শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও হামলাকারী লুকিয়ে থাকতে পারবে— এমন সন্দেহে শহরের ঘরে ঘরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র দস্তগীর নাজারি জানিয়েছেন, এই বোমা হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।

শহরের জরুরি হাসপাতাল এক টুইট বার্তায় জানায়, প্রথম বোমা হামলার পর থেকে এ পর্যন্ত ছয়জন আহত রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছেন।

তবে শক্তিশালী এই বোম হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর