শশী, জবি প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসাবে অধ্যাপক ড. পরিমল বালাকে নিযুক্ত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের মেয়াদ ১৫ জুন শেষ হয়েছে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে পরবর্তী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
এই আদেশ ১৬ জুন থেকে কার্যকর হয় এবং ২৩ জুন তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।