বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিত রাখার আহ্বান ডব্লিউএইচও’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিত রাখার আহ্বান ডব্লিউএইচও’র


আন্তর্জাতিক ডেস্ক

ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে চরম ভ্যাকসিন অসমতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না দিয়ে দরিদ্র দেশে ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (৪ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে নিজ নিজ দেশের জনগণকে রক্ষা কর‍তে সরকারগুলোর উদ্বেগের বিষয়টি আমরা বুঝতে পারি। কিন্তু বৈশ্বিক ভ্যাকসিনের সিংহভাগ মাত্র কয়েকটি দেশ ব্যবহার করুক এটাও আমরা মেনে নিতে পারি না—যেখানে এখনও বহু দেশের মানুষ অনিরাপদ অবস্থায় রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, আমরা দ্রুত একটি পরিবর্তন চাই, সেটা হলো বেশিরভাগ ভ্যাকসিন উচ্চ আয়ের দেশগুলোতে যাওয়ার পরিবর্তে এখন সেগুলো নিম্ন আয়ের দেশের দিকে যাওয়া উচিত।

নিম্ন আয়ের দেশগুলোতে ভ্যাকসিনের সরবরাহ বাড়াতে ধনী দেশগুলোকে এখনই বুস্টার ডোজ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি জি২০ দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন। তিনি বলেন, এই দেশগুলো বিশ্বের প্রধান উৎপাদক দেশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর