বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ভারতে গোমূত্রের নামেও শপথ নিলেন মন্ত্রীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩১০ সময় দেখুন
ভারতে গোমূত্রের নামেও শপথ নিলেন মন্ত্রীরা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্ণাটক রাজ্য মন্ত্রিসভার আকার বেড়েছে। বুধবার (৪ আগস্ট) শপথ নিয়েছেন আরও ২৯ জন মন্ত্রী। এর মধ্যে কয়েকজন গৎবাঁধা শপথ বাক্যের পরিবর্তে তাদের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী শব্দ চয়ন করে শপথ নিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, কর্ণাটক রাজ্য সরকারের মন্ত্রিসভায় নতুন যুক্তরা বুধবার শপথ নিয়েছেন। শপথ নেওয়ার সময় তারা গোমূত্র, কৃষক, ঈশ্বর, মা ভুবনেশ্বরী (আঞ্চলিক নদী দেবী) ও নিজের মায়ের নামে শপথ নেন। কেউ কেউ অন্য কিছু শব্দ ব্যবহার করেও শপথ নিয়েছেন।

প্রভু চৌহান নামের বিজেপি নেতা গোমূত্র ও কৃষকের পাশাপাশি শপথ নিয়েছেন দলের জনপ্রিয় নেতা মুরুগেশ নিরানির নামেও।

উল্লেখ্য যে, কর্ণাটক রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার রয়েছে। এ রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে গত সপ্তাহে শপথ নিয়েছেন বাসবরাজ বোম্মাইয়া। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার মন্ত্রিসভা বিস্তারের উদ্যোগ নেন বাসবরাজ। এর অংশ হিসেবে ২৯ জন নতুন মন্ত্রী শপথ নিলেন। কর্ণাটকের রাজভবনে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর