বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটিতে জোর দিচ্ছে ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটিতে জোর দিচ্ছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সঙ্গে কানেক্টিভটিকে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। গত ২৮ জুলাই লোকসভায় শিলচর থেকে নির্বাচিত বিজেপি সদস্য ড. রাজদ্বীপ রায়ের ট্রানজিট সংক্রান্ত এক প্রশ্নের জবাব দেন তিনি। প্রশ্নের জবাবে বাংলাদেশের সঙ্গে ভারতের কানেক্টিভিটির ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভি মুরালিধরন বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কানেক্টিভটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। উভয়পক্ষই ১৯৬৫ সালের পূর্ববর্তী যোগাযোগ লিঙ্কগুলো চালু করা এবং নতুন রুট খোলার মাধ্যমে কানেক্টিভটি বাড়াতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।

ওই দিন পেগাসস কাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদলগুলোর চরম প্রতিবাদ, হট্টগোল, স্লোগানে মুখরিত থাকে লোকসভা। এরইমধ্যে চলে প্রশ্নোত্তর পর্ব। ডা. রাজদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রীর কাছে প্রশ্ন করেন, বাংলাদেশের মধ্য দিয়ে যোগাযোগ স্থাপনে স্বাধীনতা পূর্ববর্তী রেল, সড়ক ও জলপথ পুনরুজ্জীবিত করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কি না। এর জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কানেক্টিভিটির বিস্তারিত তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উদ্বোধন করা হয়। এ রেলপথ আসামের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে ভূমিকা রাখবে। তিনি জানান, চলতি বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস উদ্বোধন করেন। এ ট্রেন চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ ব্যবহার করে ঢাকা-জলপাইগুড়ি-ঢাকা রুটে চলাচল করবে।

উল্লেখ্য যে, ১৯৬৫ সালের আগে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু ছিল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর সীমান্ত এলাকার প্রায় নয় কিলোমিটার পথে রেললাইন তুলে নেওয়া হয়। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের বন্ধ রেল সংযোগগুলো চালুর সিদ্ধান্ত হয়। এর আওতায় চিলাহাটি-হলদিবাড়ি রেলপথও চালু করা হয়।

চলতি বছরের ২৭ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ফেনী নদীর উপর মৈত্রী সেতুর উদ্বোধন করেন বলেও জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সীমান্তে এ সেতুর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন ফের চালু করার কাজ চলছে। এ রেলপথের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আসামের রেল যোগাযোগ স্থাপন হবে। এছাড়া আখাউড়া-আগরতলা রেললাইন চালুর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ স্থাপন হবে। এ রেলপথের কাজ দুই দেশেই চলমান রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮৮৫ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু হয়েছিল। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ২০০২ সালের ৭ জুলাই বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এ রেলপথটি সংস্কারের কাজ চলছে।

বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে মালামাল পরিবহন করার সুযোগ পেতে ২০১৯ সালের অক্টোবরে এক সমঝোতা চুক্তি হয়েছে বলেও লোকসভায় জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০২০ সালের জুলাইয়ে পরীক্ষামুলকভাবে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় কার্গোর মাধ্যমে ত্রিপুরায় পণ্য পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া গতবছরের মে মাসে ‘প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রেড অ্যান্ড ট্রানজিট’ (পিআইডব্লিউটিটি) চুক্তিতে দুই দেশ স্বাক্ষর করেছে জানিয়ে বলা হয়, নৌপথের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করতে বাংলাদেশের আরও দুটি অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের অনুমতি ভারতকে দেওয়া হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর