মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে নওগাঁর আত্রাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার সকালে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সকল প্রকারের হয়রানী ছাড়াই সম্পন্ন নতুন ভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মো. সাহাবুদ্দীন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।

তিনি কথায় নয় সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান। বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে সকল মানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। থানাকে দালাল মুক্ত করে প্রতিটি সেবা গ্রহিতাদের জন্য একটি বিশ্বস্তা পরিণত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

এসময় পুরো দেশের সঙ্গে আত্রাইয়েরও পজেটিভ পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গে সাংবাদিকরাও সারথী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর