বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট এখন আরও সহজ New Film In Tamil Nadu Can Hold 6 Shows A Day, Vijay’s Government Passes Order | Bollywood News Shubman Gill opts to bowl, Mohammed Siraj and Kuldeep Yadav miss out as India go with four pacers against New Zealand | Cricket News ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সংসদে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ২০১০ যৌন হয়রানির প্রতিবাদ: ২৭ দিন ক্লাসের বাইরে উদয়ন স্কুলের ১০ শিক্ষার্থী, বিক্ষোভ ‘দক্ষিণ এশিয়ায় শক্তিশালী প্রোডাকশন নেটওয়ার্ক গড়তে বাংলাদেশ কাজ করছে’

চট্টগ্রামে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম সজীব লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে থানা থেকে পালিয়ে যায় সজীব।

একইদিন সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়ন বাংলাবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার হাতে তিনি আটক হন। পরে সজীবকে মারধর করে সকাল ৮টার দিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করেন স্থানীয়রা।

থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের আশ্বাস দেয় পুলিশ। পরে সজীব থানার পেছন দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তৎকালীন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম, উপ-পরিদর্শকসহ (এসআই) চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাঁশখালীর বাহারছড়া এলাকা থেকে আসামি সাইফুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় নিয়ে আসা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর