সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মেলান্দহে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ সময় দেখুন
মেলান্দহে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম -সেবা) এর সাথে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা অক্টোবর) জামালপুরের মেলান্দহ থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপি, জামায়াত, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা নেতৃবৃন্দ সহ শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মেলান্দহ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা একেবারেই নিরপেক্ষ। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। পুলিশের কোন কর্মকর্তা যদি অন্যায়ভাবে কাউকে হয়রানি করে বা দূর্নীতির সাথে জড়িত থাকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাসও প্রদান করেন। আগামী দ্রুত সময়ে সনাতন ধর্মালম্বিদের দূর্গোৎসবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেহ না ঘটাতে পারে সে ব্যপারে সকল মহলের সজাগ ও সচেতন থাকার আহবান জানান। তিনি ইভটিজিং, মাদক, অস্ত্রবাজী, অবৈধ দখলবাজী ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজেকে অবিচল থাকার ঘোষনা দেন।
এছাড়াও সমাবেশে মেলান্দহের আইন-শৃঙ্খলা রক্ষাসহ পুলিশের সামগ্রিক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত দাস। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মজিবর রহমান আজাদী, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা পূজা উদযাপন কমিটির সভা শ্রী ধ্রুবজ্যৌতি ঘোষ মুকুল, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষের শিক্ষার্থী মাশরাফি প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর