সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কয়রায় জামায়াত নেতা আলহাজ্ব মাও. আবুল কালামের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
কয়রায় জামায়াত নেতা আলহাজ্ব মাও. আবুল কালামের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

মো: ইকবাল হোসেন, কয়রা, খুলনা: কয়রায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়রা উপজেলার ৩টি কলেজের শিক্ষকবৃন্দ সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কয়রা সদরে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা সরকারি মহিলা কলেজ ও কয়রা। শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত পথভ্রষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন-হাদিস শিক্ষা দিয়ে রাসূলে আর্দশে গড়ে তুলতে হবে। তরুণ তরুণীদেরকে রাসূলের আদর্শে দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মে যোগ্য নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্ল্যাহ, কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, মহিলা কলেজের সহকারী অধ্যপক মো. রুহুল কুদ্দুস, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম সহ খুলনা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর