বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৭ বছরে ২শ স্কুলছাত্রীর মুক্তি, এখনো নিখোঁজ শতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
৭ বছরে ২শ স্কুলছাত্রীর মুক্তি, এখনো নিখোঁজ শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে সাত বছর আগে অপহৃত ৩০০ স্কুলছাত্রীর মধ্যে আরও একজনকে মুক্তি দিয়েছে বোকো হারাম। এ নিয়ে কয়েকদফায় ২০০ জনকে মুক্তি দেওয়া হলো।

এর আগে, ২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অপহরণ করে চিহ্নিত জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। ওই সময় অপহৃতদের মুক্তি দাবি করে #ব্রিংব্যাকআওয়ারগার্লস হ্যাশট্যাগে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়।

এ ব্যাপারে বর্নো প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই স্কুলছাত্রী সঙ্গে আরও একজনকে নিয়ে (যাকে সে জিম্মি অবস্থায় বিয়ে করেছে বলে দাবি করছে) ১০ দিন আগে সেনাবাহিনীর শরণাপন্ন হয়। পরে পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই সময়ে অপহৃত শতাধিক শিক্ষার্থীর এখনো হদিস মেলেনি।

এদিকে, কয়েক বছর ধরেই চিবোকসহ উত্তর নাইজেরিয়ার বড় একটি অংশ আতংকের জনপদে পরিণত হয়েছে। বোকো হারাম ওই এলাকায় নির্বিচারে হত্যা, লুণ্ঠন এবং অপহরণের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

অন্যদিকে, ২০২০ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নতুন করে আরও সহস্রাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বোকো হারাম।

অপরদিকে, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী এখনো দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক যুগ ধরে আধিপত্য বিস্তারকারী বিদ্রোহী গ্রুপগুলোকে দমনে কাজ করছে। দ্বি-পাক্ষিক লড়াইয়ে এখন পর্যন্ত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর