সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

এবারের বন্যায় বেসরকারি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫৩ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এবারের বন্যায় সরকারি খাতের চাইতে বেসরকারি খাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার পরিমাণ প্রায় ৫৩ শতাংশ। ব্যক্তি খাতের এ ক্ষয়ক্ষতি ভবিষ্যতে আরও বাড়বে। তাই সামনের দিনে দুর্যোগে সহযোগিতার যে কাঠামো তাতে পরিবর্তন আনতে হবে।

রোববার (৬ অক্টোবর) সিপিডি কার্যালয়ে পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম মোয়াজ্জেম বলেন, এবারের বন্যা প্রকৃতিগতভাবে ভিন্ন ছিল। বন্যা থেমে গেলেও পানি নামছিল না। সচরাচর যেসব অঞ্চল প্লাবিত হয়, এবারের বন্যায় সে সবের বাইরের অঞ্চলও প্লাবিত হয়েছে। বাংলাদেশ ভবিষ্যতে এমন আরও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবে- তেমনটা ভেবেই আমাদের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম সাজাতে হবে।

তিনি বলেন, বন্যার ক্ষয়ক্ষতির পর সাধারণত সরকারি ক্রেডিট থেকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা সরকারি খাতেই করা হয়। কিন্তু আগামীতে বেসরকারি খাতেও পুনর্বাসনের ব্যবস্থা তৈরি কররে হবে। আর এ ক্রেডিট সাপ্লাইয়ের ক্ষেত্রে অনেক বেশি বিজ্ঞান মন্সকতার দরকার রয়েছে। আমরা মনে করি দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি থাকা দরকার। তাদের কাজ হবে দুর্যোগের ক্ষতি থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারেন তেমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর