সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

গলাচিপায় সঃ প্রাঃ বিঃ সঃ শিক্ষকদের দশম গ্রেড দাবি আদায়ে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২২ সময় দেখুন


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

শিক্ষক জাতি গড়ার কারিগর আর সেই শিক্ষকদের কেন ন্যায্য দাবি আদায়ে সড়কে করতে হচ্ছে মানববন্ধন? পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে এক দফার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকাল এগারটার দিকে উপজেলা পরিষদ ভবন সংলগ্ন সড়কে ঘন্টা ব্যাপি একশত সাতানব্বইটি স্কুলের আটশত পঞ্চাশ জন সহকারী শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

চলমান মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়ক খলিলুর রহমান সহ সহকারী শিক্ষকবৃন্দ।

শিক্ষক যদি গুরু হয় দশম গ্রেড কেন নয়। এক দফা, এক দাবি, দশম গ্রেড ন্যায্য দাবি। দাবি নয় অধিকার আর কোন মতভেদ নয়। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড দিতে হবে। দশম গ্রেড বাস্তবায়নে এক দফার দাবিতে সহকারী শিক্ষকরা বক্তব্যে এ দাবি তুলে ধরেন।

এ সকল ফেস্টুন প্লেকাট নিয়ে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন এক দফার দাবিতে মানববন্ধন করান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর