সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধীন পুজো হচ্ছে ৫৪টি মন্ডপে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের অধীন ৫৪টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে নীলফামারী সীমান্তে ১২টি এবং পঞ্চগড় সীমান্তে ৪২টি রয়েছে।

এসব পুজামন্ডপের শান্তি শৃঙ্খলা রক্ষা ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে ৯প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ২৪ঘন্টা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

এদিকে গতকাল সীমান্তবর্তি কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। ব্যাটালিয়ন সুত্র জানায়, ৫১বিজিবি’র আওতায় নীলফামারী ও পঞ্চগড়ে ১৪৭কিলোমিটার সীমান্ত রয়েছে। এই এলাকার ৮কিলোমিটারের মধ্যে ৫৪টিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এসব এলাকায় কোন সন্ত্রাসী বা নাশকতা মুলক ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি’র সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুজার শেষ দিন পর্যন্ত সবোর্চ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পুজো মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। ২৪ঘন্টাই দায়িত্ব পালন করছেন সদস্যরা। প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের দায়িত্ব চলমান থাকবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর