রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

টঙ্গীতে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানার পুলিশ টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর