শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

করোনাকালে শিক্ষার্থীদের জন্য সাদ্দামের ‘হ্যালো ডিআইইউ’ সেবা চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২২ সময় দেখুন
করোনাকালে শিক্ষার্থীদের জন্য সাদ্দামের ‘হ্যালো ডিআইইউ’ সেবা চালু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা মহামারিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক এবং বর্তমান শিক্ষার্থীসহ অসহায় মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সামছুল আলম সাদ্দাম। পাশাপাশি জরুরি ওষুধ, মাস্ক এবং খাদ্য সহায়তাও দিচ্ছেন তিনি।

এ বিষয়ে সামছুল আলম সাদাম বলেন, ‘হ্যালো ডিআইইউ’ শিরোনামের বিশেষায়িত এই সেবার আওতায় আসবে বিশ্ববিদ্যালয়টির সাবেক এবং বর্তমান অধ্যায়নরত সকল শিক্ষার্থী। ডিআইইউ এর যেকোনো শিক্ষার্থী চাইলেই এ সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অন্য কেউ চাইলেও এই সেবা দেবো আমরা।

তিনি বলেন, আমার ব্যক্তিগত নাম্বারে কেউ যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও করোনা মহামারির এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। এ উদ্যোগের আওতায় ইতোমধ্যেই সহায়তা পেয়েছে প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

সাদ্দাম বলেন, আমি ভালবাসার উপহার নিয়ে সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন শিক্ষক, সাংবাদিক, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পরিবারসহ অনেকে। মোট কথা মানুষের সহযোগিতায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক এই সংকটে পুরোটা সময় ধরে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সামছুল আলম সাদ্দাম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। করোনা মহামারিতে সঙ্কটাপন্ন রোগীদের জন্য বিনামূল্যে জরুরি ওষুধ, খাবারসহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগ, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় করোনার শুরু থেকে এ কার্যক্রমগুলো চালিয়ে আসছিলেন।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর