সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আন্দোলনে নিহতের জন্য মোনাজাত করে দায়িত্ব গ্রহণ করলেন বশেফমুবিপ্রবির উপাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬২ সময় দেখুন
আন্দোলনে নিহতের জন্য মোনাজাত করে দায়িত্ব গ্রহণ করলেন বশেফমুবিপ্রবির উপাচার্য

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান আজ সকালে বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানায়।
ক্যাম্পাসে পৌঁছানোর পর, প্রফেসর ড. রোকনুজ্জামান প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ কথা বলে বলেন, ‘আমি আপনাদের মেহমান হয়ে এসেছি, থাকতে আসিনি। অল্প সময়ের জন্য এসেছি। সৃষ্টিকর্তা যদি আমার দ্বারা আপনাদের কোন উপকার করায় । সে উপকারটা আপনারা নিবেন। এটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আজ থেকে আপনারা সবকিছু ভুলে যান এ বিশ্ববিদ্যালয় কে গড়ার জন্য দৃঢ় চিত্ত হন।”

এছাড়াও, তিনি ছাত্র আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন।

সকাল ১১টায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে তিন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। এসব মতবিনিময়ে তিনি সবার ভাবনা ও পরামর্শ গুরুত্বসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করেন। তিনি তাঁদের সকল সমস্যা সমাধানে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের আশা, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি পাবে। সেই সাথে স্ট্রাকচারাল ভাবেও উন্নয়ন হবে।
এছাড়াও, তিনি আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ক্রয় কৃত একটি নতুন মাইক্রোবাস উদ্বোধন করেন।

উল্লেখ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে গত ১১ আগস্ট পদত্যাগ করেন সাবেক উপচার্য অধ্যাপক মো. কামরুল আলম খান। এরপর প্রায় দুই মাসের অধিক সময় উপাচার্য পদ শূন্য থাকার পর নতুন উপচার্য হিসাবে ২১ অক্টোবর রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি নিয়োগ পান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর