সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

থিয়েটার কুবির আয়োজোনে অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
থিয়েটার কুবির আয়োজোনে অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের (সিসিডিএ) সহায়তায় অন্তঃ বিশ্ববিদ্যালয় কালচারাল ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় র‍্যালির মাধ্যমে এই আয়োজন শুরু হয়। যা মুক্তমঞ্চে এসে শেষ হয়।

এরপর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যা শেষে বিচারকদের রায়ে প্রতিযোগিতার ৫ টি অংশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কবিতা আবৃতিতে প্রথম হয়েছেন রুবায়াত, দ্বিতীয় হয়েছেন অন্তর রায় এবং তৃতীয় হয়েছেন ফাহমিদা সুলতানা।

লোকগীতিতে প্রথম হয়েছেন সোহেল রানা, দ্বিতীয় হয়েছেন আল আরাফাত আমিন রাফি এবং তৃতীয় হয়েছেন কে এম ইশতিয়াক। বারোয়ারী বিতর্কে প্রথম হয়েছেন রুবায়াৎ, দ্বিতীয় হয়েছেন কারিশমা এবং তৃতীয় হয়েছেন কিফায়াত। নৃত্যে প্রথম হয়েছেন রুমা রাণী দেবনাথ, দ্বিতীয় হয়েছেন উম্মে হাবিবা শান্তা এবং তৃতীয় হয়েছেন অন্তু অনন্যা।
সর্বশেষ আধুনিক গানে প্রথম হয়েছেন ইশতিয়াক, দ্বিতীয় হয়েছেন রাফি এবং তৃতীয় হয়েছেন অজয় দেবনাথ।

এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কুমিল্লার ডেপুটি কমিশনার ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের (সিসিডিএ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “সংস্কৃতিমনা মানুষেরা ভালো হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের এরকম আয়োজন আরো হোক। বাংলা সংস্কৃতি ও বাংলার গানের ঐতিহ্য টিকে থাক। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক সব দিক থেকে।”

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি সমাপনী বক্তব্যে বলেন, ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকি যেন শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা করার সুযোগ পায়৷ এরই ধারাবাহিকতায় এ বছরও আমরা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের সহায়তায় অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব – ২০২৪ আয়োজন করি, যেখানে ৫টি সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আমরা সবসময় চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে এগিয়ে যেতে। আমরা ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম আয়োজন করব এবং প্রতিবারই বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা প্রত্যাশা করব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর