Last Updated:
উত্তর ২৪ পরগনা: দীপাবলির উৎসবের মধ্যেই রাজারহাটের নারায়নপুরে বহুতলে আগুন লেগে যায়। আকস্মিক অগ্নিকাণ্ডে অসুস্থ এক বৃদ্ধ-সহ তিনজন! দমকলের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নিউটাউন রাজারহাট রোডে ডিরোজিও কলেজের কাছে একটি বহুতল আবাসনের একটি টাওয়ারে ভয়াবহ আগুন। আবাসনের ষষ্ঠ তলে আগুন লেগে যায় হঠাৎ। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নারায়নপুর থানার পুলিশ।
আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-বৃষ্টি কাঁপাবে ১৩ রাজ্য…! হলুদ-কমলা সতর্কতা জারি! কী হতে চলেছে বাংলায়? আপডেট জানিয়ে দিল IMD
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি জানান, আগুন লাগার খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছয়। এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ছে আগুন লাগার ফলে। তাঁর চিকিৎসা চলছে। কোন হতাহতের খবর নেই।
Kolkata,West Bengal
November 01, 2024, 11:59 PM IST