বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নর কুমোর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নর কুমোর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি গভর্নর কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতে তার বিরুদ্ধে করা অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে বলে জানায় তদন্ত কমিশন।

তবে তার পদত্যাগ কার্যকর হতে আরও ১৪ দিন সময় লাগবে। এর পর থেকে আগামী নির্বাচন পর্যন্ত অঙ্গরাজ্যের শাসনভার পরিচালনা করবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হচুল।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে একাধিক নারী। এসব অভিযোগের ভিত্তিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। সম্প্রতি তদন্ত কমিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন। প্রতিবেদনটি প্রকাশের পর প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেট গভর্নর অ্যান্ড্রু কুমোকে পদত্যাগের আহ্বান জানান।

এদিকে মঙ্গলবার অ্যান্ড্রু কুমোর পদত্যাগের আগে তার সহযোগী মেলিসা ডিরোজাও পদত্যাগ করেছেন। যৌন হয়রানির শিকার লিন্ডসে বয়ালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৬৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মেলিসার নাম উল্লেখ করা হয়েছে ১৮৭ বার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর