বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

আফগানিস্তানে ৮ প্রাদেশিক রাজধানীর পতন, মাজারে গেলেন গনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
আফগানিস্তানে ৮ প্রাদেশিক রাজধানীর পতন, মাজারে গেলেন গনি


আন্তর্জাতিক ডেস্ক

৫ দিনে আফগানিস্তানের অন্তত ৮টি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। বুধবার (১১ আগস্ট) উত্তর আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফইজাবাদ দখল করে নিয়েছে তারা।

বাদাখশান প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ফইজাবাদ শহরে গত কয়েকদিন ধরে ব্যাপক সংঘর্ষের পর পিছু হটেছে সরকারি বাহিনী। বুধবার ওই শহর ছেড়ে পার্শ্ববর্তী জেলা জাওয়াদ মুজাদিদিতে অবস্থান নিয়েছে সৈন্যরা।

উত্তরপূর্ব আফগানিস্তানের প্রদেশ বাদখশানের সঙ্গে তাজিকিস্তান, পাকিস্তান ও চীনের সীমান্ত রয়েছে। ফলে কৌশলগত দিক থেকে এ প্রদেশের নিয়ন্ত্রণ দুই পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে বুধবার উত্তরাঞ্চলের প্রদেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বালখ প্রদেশের রাজধানী মাজার-ই শরিফে গিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। ওই শহরে সমাবেশের মাধ্যমে তালেবান বিরোধী শক্তিকে উদ্বুদ্ধ করার প্রয়াস চালাবেন তিনি। এছাড়া সরকারি বাহিনীর কৌশলগত জোট সঙ্গীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। উল্লেখ্য, মাজার-ই-শরিফ আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। শহরটি সংক্ষেপে মাজার হিসেবে পরিচিত।

সরকারি কর্মকর্তাদের বরাতে টলো নিউজের খবরে জানা গেছে, প্রেসিডেন্ট আশরাফ গনি মাজার-ই-শরিফে মার্শাল আবদুল রশিদ দস্তুম, বলখ প্রদেশের সাবেক গভর্নর আত্তা মুহাম্মদ নূর এবং প্রদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। তালেবানের দ্রুত উত্থান ঠেকাতে মার্শাল আবদুল রশিদ দস্তুমের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

২০২১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সকল ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে— গত বছর এমন ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তান দখলের জন্য লড়াই জোরদার করে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। এর পর থেকে দেশের বেশিরভাগ এলাকা দখল করে নেয় তারা। তবে সরকার দাবি করছে, বহু জেলা পুনরুদ্ধার করে নিচ্ছে সেনাবাহিনী। গত শুক্রবার থেকে প্রথমবারের মতো প্রাদেশিক শহরগুলোর পতন হওয়া শুরু হয়। মাত্র ৫ দিনে ৮টি প্রাদেশিক শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর