শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯

রাশিয়ার পক্ষে গোয়েন্দারি, জার্মানিতে ব্রিটিশ নাগরিক ধরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
রাশিয়ার পক্ষে গোয়েন্দারি, জার্মানিতে ব্রিটিশ নাগরিক ধরা


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরির দায়ে জার্মানিতে এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি বার্লিনে যুক্তরাজ্য দূতাবাসে কাজ করতেন। মঙ্গলবার (১০ আগস্ট) তাকে আটক করা হয়। বুধবার জার্মানির এক কর্মকর্তা বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, জার্মান ও ব্রিটিশ কর্তৃপক্ষের যৌথ তদন্তের ভিত্তিতে ৫৭ বছর বয়েসী ডেভিস এস. নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গত নভেম্বর থেকে কাজ করছিলেন বলে জানানো হয় বিবৃতিতে।

এতে বলা হয়, আটক হওয়ার আগে যুক্তরাজ্য দূতাবাসে ওই ব্যক্তি ভাড়ায় কাজ করতেন। তিনি দূতাবাসের কিছু নথি বড় অঙ্কের অর্থের বিনিময়ে রুশ গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেন।

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের অপর এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কাউন্টার টেরোরিজম ইউনিট ওই ঘটনার তদন্ত করেছে। তবে তদন্তের নেতৃত্ব দিয়েছে জার্মান কর্তৃপক্ষ। এ ঘটনার বিস্তারিত তাদের হাতেই রয়ে গেছে।

এ ঘটনায় রুশ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ইউরো নিউজের খবর।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর