Last Updated:
পূর্ব বর্ধমান: ওদেরও ইচ্ছা করে, অনাথ তো কী হয়েছে? ঘুরতে যেতে ভালবাসে সকলেই। ঘুরতে যাওয়ার অধিকার সকলেরই রয়েছে। তাহলে এই অধিকার থেকে কেনই বা বঞ্চিত হবে অনাথ বাচ্চারা। তাই এবার বেশ কিছু অনাথ বাচ্চাদের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রায় ১৯ জন অনাথ বাচ্চাদের নিয়ে তিনি হাজির হলেন বর্ধমানে। তারপর তাদের নিয়ে গেলেন চিড়িয়াখানা দেখাতে। বর্ধমান শহরেই রয়েছে রমনাবাগান জুলজিক্যাল পার্ক।
এই পার্কে বাঘ, ভাল্লুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশুপাখি রয়েছে। সেই সকল পশু পাখি এবার অনাথ বাচ্চাদের ঘুরিয়ে দেখালেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “আমার ওখানে অনাথ আশ্রম রয়েছে। ওখানকার কিছু বাচ্চাকে এখানে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে এলাম। ডিএফও ম্যাডাম কিছু উপহার দিলেন আবার একটা আঁকা প্রতিযোগিতার ব্যবস্থাও করে দিলেন।”
আরও পড়ুন: ১২৫ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে শহরে, বিশাল শোভাযাত্রা থেকে ১০ হাজার লোকের খাওয়া-দাওয়া!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনাথ আশ্রমেও এই বাচ্চারা আঁকা শেখে। তাই তাদের জন্য একটা বসে আঁকার ব্যবস্থাও করে দেন বন দফতরের আধিকারিক ডিএফও সঞ্চিতা শর্মা। রমনা বাগানে বাঘ, নেকড়ে, কুমির, ও অন্যান্য জীবজন্তু দেখার পাশাপাশি চার দেওয়ালের বাইরে বেরিয়ে মনোরম পরিবেশে ছবি আঁকার সুযোগ পেয়ে আপ্লুত, আনন্দিত অনাথ আশ্রমের খুদেরাও।
আরও পড়ুন: মাত্র একজন ছাত্রী! তাও চলছে স্কুল, এমন বিদ্যালয় আগে দেখেননি!
অনাথ বাচ্চারাও দেখার সুযোগ পেল বাঘ, ভাল্লুকের মত বিভিন্ন বন্যপ্রাণী। অনাথ বাচ্চাদের কথা ভেবে মন্ত্রী স্বপন দেবনাথের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে এটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গিয়েছে মন্ত্রী স্বপন দেবনাথকে।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 17, 2024 7:24 PM IST