বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকর মডার্নার ভ্যাকসিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩২১ সময় দেখুন
ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকর মডার্নার ভ্যাকসিন


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্নার ভ্যাকসিনের কার্যকারিতা বেশি। সম্প্রতি মেডআর১৪ জার্নালে প্রকাশিত (পিয়ার রিভিউয়ের জন্য অপেক্ষমান) দুইটি গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মায়ো ক্লিনিক হেলথ সিস্টেমের অধীনে ৫০ হাজার করোনা আক্রান্তের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ২০২১ সালের শুরুর দিকে মডার্নার ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৮৬ শতাংশ কার্যকর থাকলেও জুলাই মাস নাগাদ ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর ভ্যাকসিনের কার্যকারিতা কিছুটা কমে ৭৬ শতাংশে নেমে এসেছে।

একই সময়ের মধ্যে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা ৭৬ শতাংশ থেকে নেমে ৪২ শতাংশে এসেছে।

যদিও উভয় ভ্যাকসিনের ক্ষেত্রে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার হার কমেছে, দাবি করছেন গবেষকরা।

এ ব্যাপারে ম্যাসাচুসেটস ডেটা অ্যানালিটিক্সট কোম্পানির মুখপাত্র ড. ভেঙ্কি সুন্দররঞ্জন বলেছেন, বছরের শুরুর দিকে যারাই মডার্না বা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন তাদের সকলেরই মডার্না ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হতে পারে।

এ ব্যাপারে ফাইজারের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেশি বয়স্কদের ক্ষেত্রে তৃতীয় একটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, করোনা ভ্যাকসিন নেওয়ার পর সংক্রমিত হয়েছেন কি না তা দেখার জন্য ইসরাইলের ৩৪ হাজার মানুষ করোনা পরীক্ষা করেছেন। তাদের মধ্যে সংক্রমণের হার ১.৬৬ শতাংশ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর