03
২১ জুন ইউজিসি-এর অফিসে বসে মনমোহন সিং। হঠাত তাঁর কাছে নির্দেশ এল, বাড়ি যান। জামাকাপড় পরে তৈরি হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে চলে আসুন। ব্যাপারটা কী হল? “সবাই অবাক হয়ে দেখলেন, আমি নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে রয়েছি। আমার দায়িত্ব পরে ঠিক হয়। তবে নরসিমা রাও জানিয়ে দিয়েছিলেন, আমি অর্থমন্ত্রী হতে চলেছি।” মেয়ে দমন সিংয়ের লেখা ‘স্ট্রিক্টলি পার্সোনাল, মনমোহন অ্যান্ড গুরুশরণ’ বইতে এ কথা বলেছেন খোদ মনমোহন সিং। অন্তর্মুখী, নিয়ন্ত্রণ সর্বস্ব, স্বল্প বৃদ্ধির অর্থনীতি থেকে ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বৃদ্ধির অর্থনীতির দেশ ভারত। এর পিছনে রয়েছে সেদিনের একটা ফোনকল, নরসিমা রাওয়ের একটা সিদ্ধান্ত।