রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

রামু চাকমারকুল ইউনিয়নে বিএনপি নেতা ফায়সালের বিরুদ্ধে অসহায় মানুষের বসতবাড়ি দখলের অভিযোগ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
রামু চাকমারকুল ইউনিয়নে বিএনপি নেতা ফায়সালের বিরুদ্ধে  অসহায় মানুষের বসতবাড়ি দখলের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, রামু
রামু চাকমারকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফায়সাল কাদেরের বিরুদ্ধে অসহায় মানুষের বসতবাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ ডিসেম্বর ২৪”রামু উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ টি করেন চাকমারকুল শ্রীমুরা এলাকার আবুল কাসেম। অভিযোগ সুত্রে জানা যায় আবুল কাসেম তার নিজ বসত ভিটায় ঘর মেরামত করতে চাইলে, ফায়সাল কাদের বাঁধা দেয়। এ পর্যন্ত তিন বার তার ছোট ভাইয়ের নেতৃত্বে বসত ভিটায় হামলা চালিয়ে, বাড়িতে থাকা মহিলাদের খারাপ ভাষায় গালি গালাজ করে, বাড়ির দেওয়াল গুড়িয়ে দেয়। আবুল কাসেমের ছেলে প্রবাসী তালেব উল্লাহ জানান, বিএনপির পদ পাওয়ার পর থেকে ফায়সাল কাদের বেশি বেপরোয়া হয়ে উঠেছে, সে কোন আইন কানুন মানে না। পথে ঘাটে আমাদের প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। যেকোন সময় বড় অঘটন ঘটে যাওয়ার সম্ভবনা আছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাস করছি, আমরা জীবনের নিরাপত্তা চাই। কোন উপায় না দেখে গত ২৯ ডিসেম্বর রামু থানায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছি। আবুল কাসেমের ছেলে চাকমারকুল ইউনিয়নের দফাদার রাইহান উল্লাহ জানান, ফায়সাল কাদের ও তার ছোট ভাই মার্শাল দীর্ঘ দিন ধরে আমাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। তারা কারো কথা শুনেনা। এখন আমাদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়ার জন্য স্কেবেটর নিয়ে এসেছে। আমরা ও রক্তে মাংসের মানুষ।

আমাদের ও সমাজে সসম্মানে বেচে থাকার অধিকার আছে, আমরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি, আমরা বাঁচতে চাই। আমি প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমরা যেন ন্যায় বিচার পায়। এ বিষয়ে ফায়সাল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের ভিটায় আমার জমি আছে, এটা উদ্ধারে আমার প্রয়োজনীয় সব কিছু করব। স্থানীয় জনসাধারণের মতে, ষোল বছর আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে মানুষ মনে করছিল এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, বিএনপির নেতৃত্বে ও যদি একই অবস্থা হয়, মানুষ দু দলের মাঝে তফাত খুঁজে পাবেনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর