বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘হেরাতের সিংহ’কে আটক করেছে তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪১৮ সময় দেখুন
‘হেরাতের সিংহ’কে আটক করেছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের প্রখ্যাত মিলিশিয়া কমান্ডার মোহাম্মদ ইসমাইল খানকে আটক করেছে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। পশ্চিম আফগানিস্তানের হেরাত শহর দখলের পর শুক্রবার (১৩ আগস্ট) তালেবানরা ‘হেরাতের সিংহ’ হিসেবে পরিচিত প্রবীণ এ মিলিশিয়া কমান্ডারকে আটক করে।

হেরাতের প্রাদেশিক কাউন্সিল সদস্য গুলাম হাবিব হাশিমি রয়টার্সকে এ তথ্য জানান। এছাড়া তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে মোহাম্মদ ইসমাইল খান তাদের হাতে আটক হয়েছেন বলে দাবি করেন।

গত কয়েক সপ্তাহ ধরে মোহাম্মদ ইসমাইল খান তালেবানের বিরুদ্ধে যোদ্ধাদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে বৃহস্পতিবার হেরাত শহরের পতন হয়। এর একদিন পর শুক্রবার প্রাদেশিক গভর্নর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তাকে আটক করে তালেবানরা।

গোলাম হাশিমি রয়টার্সকে বলেন, মূলত প্রাদেশিক গভর্নর ও মিলিশিয়া কমান্ডার তালেবানদের সঙ্গে এক সমঝোতার আওতায় আত্মসমর্পণ করেছেন। তালেবান তাদের কোনো ক্ষতি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

Ismail Khan, a veteran local commander leading militia resistance in Herat, Afghanistan, speaks to a Taliban media arm while in their custody, in this screen grab taken from an undated video from social media uploaded on August 13, 2021. TALIBAN HANDOUT/via REUTERS

মোহাম্মদ ইসমাইল খান আফগানিস্তানের বিশিষ্ট যুদ্ধবাজ কমান্ডার। আফগানিস্তানে ‘হেরাতের সিংহ’ হিসেবে পরিচিত। তিনি আশির দশকে সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ২০০১ সালে মার্কিন সমর্থিত উত্তরাঞ্চলীয় জোটের তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সে সময় তালেবানদের উৎখাতে অন্যতম ভূমিকা রেখেছিলেন এ মিলিশিয়া কমান্ডার।

এক সপ্তাহ ধরে একের পর এক আফগান প্রাদেশিক শহরের পতন ঘটছে তালেবানের হাতে। এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) আফগানিস্তানের নিমরুজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখল করে নেয় তালেবান। এটিই তালেবান কর্তৃক প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলের ঘটনা। এর পর সপ্তাহ না পেরোতেই আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৪টির রাজধানী দখল করে নিয়েছে তালেবান। বৃহস্পতিবার (১২ আগস্ট) মাত্র একদিনে গজনি, হেরাত ও কালা-ই-নাউ শহর দখল করে উগ্রবাদী গোষ্ঠীটি।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর