03
আন্তঃআঞ্চলিক সহযোগিতার ফোরাম হিসাবে BIMSTEC, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের মধ্যে একনাগাড়ে কাজ করে চলেছে। ১৯৯৭ সালে শুরু হওয়া BIST-EC (Bangladesh, India, Sri Lanka, and Thailand Economic Cooperation) নামক এই ফোরামের লক্ষ্য ছিল বঙ্গোপসাগর কেন্দ্রিক আন্তঃআঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনীতিকে সঠিক দিশা দেখানো। মিয়ানমার, ভুটান এবং নেপাল এই ফোরামে পরবর্তীতে যোগ দেওয়ার পর ২০০৪ সালে এর নাম Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) রাখা হয়।