Last Updated:
কোচবিহার: কোচবিহারের সদর শহরের এক বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার পাশাপাশি তাঁর নেশা বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করা। তবে এই মূর্তি তিনি নির্মাণ করে থাকেন এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। যেই পদ্ধতিকে পেপার স্ম্যাশে পদ্ধতি বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে তিনি এখনও পর্যন্ত একাধিক মূর্তি নির্মাণ করেছেন। যেই মূর্তিগুলি ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে। যদিও এই মূর্তিগুলি দেখে মনেই হবে না যে কাগজ দিয়ে তৈরি। বহু মানুষ ইতিমধ্যেই তাঁর তৈরি এই মূর্তি জন্য প্রশংসা করেছেন তাঁর।
শিক্ষক রিতম ঘোষাল জানান, “ছোটবেলা থেকেই তাঁর বিভিন্ন ধরনের জিনিস নির্মাণ করা শখ। তখন তিনি দেখেছিলেন বেলুনের মাধ্যমে কী ভাবে মুখোশ বানানো যায়। আর সেই পদ্ধতির নাম হল পেপার স্ম্যাশে। কিছু বছর আগে থেকে হঠাৎ করেই তাঁর মাথায় বুদ্ধি আসে বিভিন্ন মূর্তি নির্মাণ করার। প্রথমত, কিছু বন্য জন্তুর মাথার প্রতীকী তৈরি করেন তিনি। তবে পরবর্তী সময়ে কবি সুকুমার রায়ের খিচুড়ি কবিতার চরিত্রগুলির মূর্তি নির্মাণ করতে শুরু করেন তিনি। এখনও পর্যন্ত বেশ অনেকগুলি মূর্তি নির্মাণ করেছেন।
তিনি আরও জানান, “এছাড়াও তিনি নির্মাণ করেছেন বিভিন্ন ধরনের পাজল গেম এই পদ্ধতির মাধ্যমে। নির্মাণ করেছেন গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি। তবে এই সকল কিছুই কিন্তু একেবারেই কম খরচে তৈরি হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে খুব অল্প খরচে যেকোনও জিনিস বানিয়ে ফেলা সম্ভব। প্রথমত পেপার নিয়ে সেটিকে ভাল করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হয়। এরপর তার সঙ্গে সামান্য আঠা, কিছুটা ময়দা এবং ওয়ালপুট্টি মেশাতে হয়। তাহলেই উপকরণ তৈরি হয়ে যায়। যেটিকে দিয়ে খুব সহজেই সিমেন্টের মতো শক্ত স্ট্রাকচার তৈরি করা সম্ভব।”
বর্তমান সময়ে জেলা কোচবিহারের এই শিক্ষকের কর্মকাণ্ড নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠেছে। বহু মানুষ তাঁর বাড়িতে আসছেন তাঁর কাজ দেখতে। যদিও তাঁর এই সমস্ত বিষয় নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি এখনও আরও বেশ কিছু মূর্তি নির্মাণের কথা চিন্তা করে চলেছেন। আগামী দিনে তিনি সুকুমার রায়ের কবিতার বাকি থাকা চরিত্রগুলির মূর্তি নির্মাণের কথা চিন্তাভাবনা করছেন।
সার্থক পণ্ডিত
Kolkata,West Bengal
January 15, 2025 9:49 PM IST
Next Article
Alipurduar News: সতীন মোচড়, কদম ফুল… হারিয়ে যাওয়া পিঠেপুলি নিয়ে উৎসব! মিলছে নাম-না-শোনা কত পদ