06
নুরের অভিযোগ, এর আগে নাকি শেখ হাসিনা সরকার বিএসএফকে অনেক ‘সুযোগ’ দিয়েছিল। এই আবহে ইউনুস সরকারের কাছে তাঁর আবেদন, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের যাতে সামরিক ট্রেনিং দেওয়া হয়। তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা, আমরা বেঁচে থাকতে, এই দেশের ১৮ কোটি মানুষ এই দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না। ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনার সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন, সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা ভাল হবে না।’