রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নোয়াখালীতে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
নোয়াখালীতে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী পালন

নোয়াখালী প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নোয়াখালী জেলা বিএনপি।

রবিবার বিকালে নোয়াখালী নোয়া কনভেনশন হলে জেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক ওমর ফারুক টফির সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের,জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন, সেচ্চাসেবক দলের আহ্বায়ক সাবের হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জিয়া পরিবারের জন্যই দোয়া করেন। পরে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে ধংশ করে একদলের শাষণে পরিণত করে গনতন্ত্রকে হত্যা করেছে। সে দিন শেখ মুজিবুর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ও হরণ করেছিল। পরে শহীদ জিয়াউর রহমান ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করে।

তিনি বলেন, শহীদ জিয়া এসে বহু দলের গণতন্ত্র প্রবক্তা হিসাবে গনতন্ত্রের পথ সৃষ্টি করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা সৃষ্টি করেন। ঠিক শেখ হাসিনার সকল নির্বাচনী পথ বন্ধ করে জনগণ ভোট অধিকার কেড়ে নিয়ে এদেশের গণতন্ত্রকে হুমকির মুখে পেলে দিয়েছে। ২৪ শের ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষ এখন একটি অবাদ সুষ্ঠ নির্বাচন চায়। তাই সরকারের কাছে আহ্বান সংস্কারের নামে দীর্ঘ না করে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া।

সভায় জন্মদিন উৎসব উপলক্ষে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয়।

মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি, ০১৮১১-৮০২৫৬৯

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর