রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মেলান্দহে ক্রয়কৃত জমিতে চাষাবাদে বাধা প্রদানের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১১ সময় দেখুন
মেলান্দহে ক্রয়কৃত জমিতে চাষাবাদে বাধা প্রদানের অভিযোগ

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে ক্রয়কৃত জমিতে চাষাবাদে বাধা প্রদানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা গ্রামে। এ ঘটনায় বিজ্ঞ আমলী মেলান্দহ আদালত জামালপুরে একটি মামলা চলমান রয়েছে।

অভিযোগ উঠেছে বীর সগুনা গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে আব্দুল জলিল, আব্দুল মাজেদ ও মোঃ রফিকুলের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে রাখা, সেচ পাম্প বন্ধ ও পানির ড্রেন বন্ধ করে রাখার।

মামলা সূত্রে জানা যায়, ওয়াজেদ আলী, আব্দুল লতিফ ও খলিলুর রহমানের ক্রয়কৃত জমিতে চাষাবাদে বাধা দিয়ে আসছে প্রতিপক্ষরা। এ নিয়ে গ্রামে একাধিক সালিশি বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

ওয়াজেদ আলীর স্ত্রী ইয়াসমিন আক্তার লাকী বলেন, আমার স্বামী বিদেশে থাকার সুবাদে জমিতে গেলে তারা বাধা প্রয়োগ করে। এ ঘটনায় একাধিকবার শালীস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এসব অভিযোগের বিষয়ে আব্দুল মাজেদ বলেন, কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করবেন।

মোঃ রফিকুল ইসলাম বলেন, তারা জমি চাষাবাদ না করে ফেলে রেখেছে। আমরা তাদের জমিতে চাষাবাদে কোন বাধা দেয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর