বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুল দখলের উদ্দেশ্যে উপকণ্ঠে জড়ো হচ্ছে তালেবানরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
কাবুল দখলের উদ্দেশ্যে উপকণ্ঠে জড়ো হচ্ছে তালেবানরা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে তালেবান। রাজধানী দখলের উদ্দেশ্য শহরের উপকণ্ঠে শক্তি বৃদ্ধি করছে উগ্রবাদী সংগঠনটি।

এদিকে কাবুল থেকে কূটনীতিকদের সরাতে সাড়ে তিন হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে ওয়াশিংটন। শনিবার সেনারা কাবুলে পৌঁছেছে। কাবুলে তালেবানের হামলার আগেই কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে মার্কিন সেনারা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শনিবার কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে তালেবান। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের কূটনীতিকদের নিয়ে বিদেশি সেনাদের কাবুল ছেড়ে যাওয়ার অপেক্ষা করছে তারা।

এর আগে গত সপ্তাহ থেকে আফগানিস্তানের একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে তালেবান। ৬ আগস্ট আফগানিস্তানের নিমরুজ প্রদেশের রাজধানী জারঞ্জ দখল করে নেয় তারা। এটিই তালেবান কর্তৃক প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলের ঘটনা। এর পর সপ্তাহ না পেরোতেই আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৪টির রাজধানী দখল করে নিয়েছে তালেবান। এ পর্যন্ত তালেবানের হাতে পতন ঘটেছে হেলমন্দ, হেরাত, কান্দাহার, গজনির মতো গুরুত্বপূর্ণ শহরের। আফগানিস্তানে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে এখনও টিকে আছে কেবল কাবুল, জালালাবাদ ও মাজার-ই-শরিফ।

এদিকে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর মাজার-ই-শরিফে সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে তালেবানের। ওই শহরে যুদ্ধবাজ মিলিশিয়া কমান্ডার আব্দুল রশিদ দস্তুম তার বাহিনী নিয়ে তালেবানকে প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে শনিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তালেবানদের প্রতিরোধে তার প্রতিশ্রুতি ফের ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমান অবস্থায় প্রতিরক্ষা বাহিনীকে কৌশলগত পুনঃমোতায়েন করাই তার প্রধান লক্ষ্য।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর