বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তালিবানের দখলে প্রেসিডেন্ট প্রাসাদ, পালালেন আশরাফ গানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
তালিবানের দখলে প্রেসিডেন্ট প্রাসাদ, পালালেন আশরাফ গানি


সারাবাংলা ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ নিয়ন্ত্রণে নিয়েছে তালিবান। প্রায় বিনা প্রতিরোধে রোববার সকালে রাজধানী কাবুলে প্রবেশ করে তালিবান বাহিনী।

এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ত্যাগ করেছেন। রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, রক্তপাত এড়াতে তার হাতে আর কোনো বিকল্প ছিল না। সংঘাত এড়ানোর জন্যই তিনি কাবুল ছেড়েছেন।

আশরাফ গানির পলায়নে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রিসভার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী। তিনি বলেছেন, আমাদের হাত পিছমোড়া করে বেঁধে দেশটা বিক্রি করে দিয়ে চলে গেল ওই ধনী লোক আর তার গ্যাং।

তালিবানের দখলে প্রেসিডেন্ট প্রাসাদ, পালালেন আশরাফ গানি

অন্যদিকে তালিবানের মুখপাত্র সুহাইল শাহিন বিবিসিকে বলেছেন, কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা করছেন তারা। কাবুলের জনগণের জানমাল নিরাপদ থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। নারী অধিকার রক্ষার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও কূটনীতিকদের স্বাধীনতাও নিশ্চিত করার কথা বলছেন তালেবান মুখপাত্র।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল বলেছেন, একটি অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন তারা।

তালিবানের দখলে প্রেসিডেন্ট প্রাসাদ, পালালেন আশরাফ গানি

এদিকে কাবুল আর্ন্তজাতিক বিমানবন্দরে গোলাগুলির খবর জানিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। ওই বিমানবন্দরেই এখন দূতাবাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাবুলের পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে দূতাবাসের বার্তায় মার্কিন নাগরিকদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

১৯৯৪ সালে আফগান গৃহযুদ্ধের অন্যতম প্রধান দল হিসেবে আবির্ভূত হয় তালিবান। মূলত পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতুন অঞ্চলের ছাত্রদের (তালিব) নিয়ে গঠিত হয় তালিবান। মোহাম্মদ ওমরের নেতৃত্বে আন্দোলনটি আফগানিস্তানের বেশিরভাগ জায়গায় ছড়িয়ে পড়ে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। ২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং ন্যাটো দেশগুলো কর্তৃক পরিচালিত এক যৌথ অভিযানের মাধ্যমে সেদেশে তালিবান শাসনের অবসান ঘটানো হয়। তালিবান নেতারা অনেকেই বন্দী হন, বাকিরা পালিয়ে যান। ২০ বছর পর আবারও ক্ষমতায় ফিরলো তালিবানরা।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর