রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

Black Mango: ল্যাংড়া ফজলি ভুলে যান…! এবার এসেছে ‘কালো আম’! আমের মরশুমে ‘ব্র্যান্ড নিউ’ চমকThailand’s black mango has arrived in the city of Siliguri! Tree enthusiasts are delighted to see it.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


Last Updated:

Black Mango: কালো রঙের এই আম দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি সুস্বাদু! বাড়িতে বাগানবাড়ি সাজানোর জন্য থাইল্যান্ডের এই কালো আমের চারা কিনতে সাধারণ মানুষের ভিড়

X

থাইল্যান্ডের

থাইল্যান্ডের কালো আম “কস্তুরী”

শিলিগুড়ি : থাইল্যান্ডের কালো আম এবার শিলিগুড়ির ফুল মেলায়। বিভিন্ন সময় বিভিন্ন আমের কথা তো প্রত্যেকেই আমরা শুনে থাকি কিন্তু এই কালো আম আসলে কী? তা জানতেই এবার প্রত্যেকেই ছুটে যাচ্ছেন শিলিগুড়ির ফুল মেলায়।

শিলিগুড়ির ফুল মেলায় এই প্রথম একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের কালো আমের চারা। দেখতে অবিকল সাধারণ আম গাছের মতোই। কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে এ আমের বিশেষত্ব। মূলত এই আম  বাইরে থেকে কালো রঙের হয়ে থাকে। এছাড়াও গাছের পাতাতেও রয়েছে চমক। অন্যান্য আম গাছের থেকে এগাছের পাতা একটু আলাদা রকমের হয়ে থাকে যার পাতায় কিছুটা কালো এবং সবুজ রঙের মিশ্রনের দেখা মেলে।

আরও পড়ুন: আসছে ‘নতুন’ অশনি…! ৩ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! ১৭ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জল সতর্কতা, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

জানা গিয়েছে, মূলত এই গাছ থাইল্যান্ডে হয়ে থাকে। তবে এখন এদেশেও বিভিন্ন জায়গায় এই গাছ দেখা মিলছে।  তবে বর্তমানে ব্যবসার জন্য নয় শুধুমাত্র সৌখিনতায় গাছপ্রেমীরা, তাদের বাড়িতে এই কালো আমের চারা লাগাতে পারে। এই প্রসঙ্গে নার্সারীর গাছ বিক্রেতা রানা কর্মকার জানান এই কালো আম থাইল্যান্ডে “কস্তুরী” নামে পরিচিত এবং এদেশেও এই আম এখন রপ্তানি হচ্ছে। তবে শহর শিলিগুড়িতে এই প্রথম তারাই এই আম গাছ এনেছে। গত কয়েক মাস আগেই থাইল্যান্ড থেকে বিশেষভাবে প্রায় ১০-১২টি  এই কালো আম গাছের চারা নিয়ে এসেছে তারা।

আরও পড়ুন: ‘এটাই’ মাছের সবচেয়ে ‘পুষ্টিকর’ অংশ…! কন্ট্রোল করে ফ্যাটি অ্যাসিড থেকে কোলেস্টেরল! তাড়ায় অস্টিওপোরোসিস, ফেলে দিচ্ছেন না তো?

বিশেষভাবে এই ফুল মেলার জন্যই এই গাছের চারা গুলি আনা হয়েছে বলে জানান সেই বিক্রেতা এবং মেলা শুরু হতে হতেই প্রায় চার থেকে পাঁচটি কালো আমের গাছের চারা বিক্রিও হয়ে গিয়েছে। কেননা এর আগে এই গাছের চারা ফুল মেলায় কোনদিন পাওয়া যায়নি।  যে কারণে বিশেষভাবে গাছপ্রেমীদের কাছে নজর কারছে এই কালো আম। পাশাপাশি বিক্রেতা জানান এই কালো আম দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। এবং দামের দিক থেকেও সাধ্যের মধ্যেই রয়েছে এই কালো আম।

সাধারণ মানুষ সব সময় নতুন কিছু চেয়ে থাকে সেই অর্থে শিলিগুড়ির ফুলমেলায় এই কালো আম সারা ফেলেছে সকলের মনে। নিত্য নতুন গাছের ভ্যারাইটি থাকলেও কোথাও যেন থাইল্যান্ডের এই কালো আম দেখে বেজায় খুশি গাছ-প্রেমীরা।

সুজয় ঘোষ

Next Article

Travel: হাতিদের কাছ থেকে দেখতে চান, তাদের সঙ্গে রাত কাটাবেন? তাহলে যেতে হবে গরুমারার এই জায়গায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর