Last Updated:
ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম স্টেশনে ৬নং প্লার্টফমে দাড়িয়ে থাকা কয়লা বোঝাই মাল গাড়িতে আগুন। টাটা থেকে নিমপুরা যাচ্ছিল মালগাড়িটি। ঝাড়গ্রামে মালগাড়ির ড্রাইভার লক্ষ্য করে দুটি ডিব্বা থেকে ধোঁওয়া বেরোচ্ছে। ঝাড়গ্রাম দমকলে খবর দিলে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।
প্রায় ১ঘণ্টার চেষ্টায় একটিতে আগুন নেভাতে সক্ষম হয়। আরেকটা ডিব্বায় তারপরেও জল ঢালার কাজ চলছিল।দমকলের তরফে জানানো হয়েছে চেপে কয়লা আনার ফলে ঘর্ষণে এই আগুন লেগেছিল।
আরও পড়ুন- Devastating Thunderstorm: কয়েক মিনিটেই সব খতম, তাণ্ডব ঝড়ের, স্টেশনে স্টেশনে আটকে ট্রেন, দিঘা জগন্নাথ মন্দিরের রাস্তা বন্ধ
এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রনে আনা হয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সঠিক কী কারণে ওই কয়লা বোঝাই মালগাড়িতে আগুন লেগেছিল তা খতিয়ে দেখার জন্য রেলের পক্ষ থেকে তদন্তের কাজ শুরু করা হয়েছে।
Raju Singh
Kolkata,West Bengal
February 19, 2025 12:14 AM IST
Next Article
New Bridge in Purba Bardhaman: শুরু হয়ে গেল শিল্প সেতু তৈরির কাজ, বাধা সরাতে বড় পদক্ষেপ প্রশাসনের