সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়াদ মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ফ্ল্যাট ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অবরুদ্ধকরণের আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টরা একাউন্টের অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত একাউন্টসমূহ অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক।

ফ্ল্যাট ও জমি ক্রোকের আদেশে বলা হয়েছে, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও রেহানার ছেলে রাদওয়াদ মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের গুলশান আবাসিক এলাকায় একটি, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের ধানমন্ডী আবাসিক এলাকার সুধা সদনে বাড়ী, শেখ রেহানার গাজীপুরের কালিয়াকৈরে ১০.০৫ শতাংশ জমি, রাদওয়ান মুজিব সিদ্দিকের গুলশান ও মহাখালীতে গ্যারেজসহ ছয়টি ফ্ল্যাট রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর