বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শরিয়া আইন অনুযায়ী নারীরা সব অধিকার ভোগ করবে: তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
শরিয়া আইন অনুযায়ী নারীরা সব অধিকার ভোগ করবে: তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ক্ষমতা দখলের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কট্টরপন্থী সংগঠন তালেবান। একইসঙ্গে দেশের নারীদের তাদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। খবর আলজাজিরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দেশটির ক্ষমতা দখলের একদিন পর এই সংবাদ সম্মেলন করল তালেবান।

এর আগে গতকাল সোমবার রাজধানী কাবুলের বিমানবন্দরে হাজার হাজার আফগান দেশ ত্যাগ করার জন্য ভিড় করেন। এতে সৃষ্ট বিশৃঙ্খলায় পাঁচজন নিহত হওয়ার খবরও পাওয়া যায়। এমতাবস্তায় দেশটির জনগণের আতঙ্ক দূর কারার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তালেবান।

এ সময় আলজাজিরার প্রতিবেদকের নারীদের অধিকার সংক্রান্ত প্রশ্নের জবাবে তালেবানের মুখপাত্র বলেন, নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং শরীয়াহ আইন অনুয়ায়ী তাদের সকল অধিকার ভোগ করবে।

এ সময় আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব আফগান নাগরিক দেশটিতে এতোদিন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছে তাদের কোনো ক্ষতি করা হবে না, তারা সবাই নিরাপদ।

আরও পড়ুন: তালেবানের উন্নয়ন ও জনসেবার আশ্বাসেও কমেনি আতঙ্ক

তালেবানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে: ইমরান খান

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ঠেকাতে মার্কিন সেনাদের গুলি, নিহত ৫

এর আগে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করে তালেবান যোদ্ধারা। পরদিন সোমবার (১৬ আগস্ট) যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেয় তালেবান। এদিকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি গোপনে দেশ ত্যাগ করেন। তিনি পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানে গেছেন বলেন ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ ওঠার পর ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।

রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেছিলেন, ‘আফগান জনগণ ও মুজাহিদিনদের জন্য আজ একটা মহান দিন। ২০ বছরের ত্যাগ ও চেষ্টার ফল দেখতে আজ তারা দেখতে পাচ্ছে। আল্লাহকে ধন্যবাদ, দেশে যুদ্ধ শেষ হয়েছে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর