বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ন্যাশনাল ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফীড মিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ মার্চ, দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান ছিল -.৭১ টাকা যা ২০২৩ সালে আয় ছিল .০২ টাকা, ২০২২ সালে ছিল .০৮ টাকা, ২০২১ সালে ছিল .১৮ টাকা ও ২০১৯ সালে ছিল .১৭ টাকা।

কোম্পানির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ১১.০৭ টাকা যা ২০২৩ সালে ছিল ১১.৭৮ টাকা, ২০২২ সালে ছিল ১১.৭৫ টাকা, ২০২১ সালে ছিল ১১.৮৭ টাকা ও ২০২০ সালে ছিল ১২.৭৬ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১ শতাংশ নগদ, ২০২১ সালে ১ শতাংশ স্টক, ২০২০ সালে ২ শতাংশ স্টক ও ৮ শতাংশ স্টক, ২০১৯ সালে ১ শতাংশ স্টক ও ২০১৮ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য যে, কোম্পানিটির ২০২৩ ও ২০২৪ সালের লভ্যাংশ সংক্রান্ত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর