শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ইপসা’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
ইপসা’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর হস্তান্তর

রামু, কক্সবাজার | ২৫ মার্চ, ২০২৫

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ আবাসনের লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর বাস্তবায়নে “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)” প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ (২৫ মার্চ, ২০২৫) কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় ৯টি পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর প্রদান করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদুল ইসলাম।

দুর্যোগ সহনশীল আবাসন: নতুন আশার আলো

প্রধান অতিথির বক্তব্যে জনাব রাশেদুল ইসলাম বলেন, “এই প্রকল্প শুধু বাসস্থানের উন্নয়ন নয়, বরং দুর্যোগ মোকাবিলায় একটি নতুন দৃষ্টিভঙ্গি ও পথ দেখাবে। এটি জাতীয় নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবা খোদেস্তা বেগম রীনা ইপসা ও পিকেএসএফ-এর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নতুন আশার সঞ্চার করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সভাপতি জনাব নুরুল ইসলাম সেলিম, যিনি বলেন, “এই ঘরগুলো হতদরিদ্রদের জন্য যেন আলাদিনের চেরাগের মতো। যারা একসময় বৃষ্টি-বন্যায় অন্যের আশ্রয়ে থাকতে বাধ্য হতো, তারা এখন নিজেদের নিরাপদ ঘরে থাকবে।”

টেকসই আবাসন ও জীবিকায়ন উদ্যোগ

ইপসার ডেপুটি ডিরেক্টর ও হেড অফ রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম জনাব মোঃ শহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। এই প্রকল্পের মাধ্যমে কেবল ঘর নির্মাণই নয়, বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, টেকসই জীবিকা এবং আর্থিক স্বচ্ছলতা অর্জনের পথ তৈরি করা হচ্ছে।”

প্রকল্পের আওতায় শুধু দুর্যোগ সহনশীল ঘরই নয়, বরং উপকারভোগীদের শাকসবজি চাষ, ছাগল পালন, বসতভিটায় বৃক্ষরোপণ, কাঁকড়া চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান

ঘর হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ হারুন, ফোকাল পারসন, ইপসা কক্সবাজার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান (প্রকল্প সমন্বয়কারী, RHL প্রকল্প), জনাব পম্পু বড়ুয়া (এরিয়া ম্যানেজার, EDP, ইপসা) ও ইপসা RHL প্রকল্পের সকল কর্মকর্তা বৃন্দ।

এই উদ্যোগ উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর