Myanmar Earthquake: পর পর দুই ভূমিকম্পে শুক্রবার কেঁপে উঠেছে মায়ানমার। দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭ এবং ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোনওয়া শহর থেকে ৫০ কিমি দূরে। ভূমিকম্পের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা সরকারের। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই সব খবর। যুদ্ধবন্দীদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ভূমিকম্পের জেরে মন্ডলয়তে ভেঙে পড়েছে একটি ধর্মস্থান। সেই ঘটনায় প্রাণ গিয়েছে আরও ২০ জনের।
Source link