বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ফের শহরের বুকে জাল ওষুধের কারবার… একাধিক ওষুধ বাজেয়াপ্ত করল ড্রাগ কন্ট্রোল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২৬ সময় দেখুন



শহর থেকে জেলা, সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ। শেষ কয়েক মাসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং‌ ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন’ কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে।
প্যানটোপ্রাজল, ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো নামি কোম্পানির ওষুধ ব্যান করা হয়। বেশ কিছু ওষুধ শিডিউল এইচ টু ড্রাগ। তবে স্ক্যান করে সঠিক তথ্য পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। ওষুধগুলোকে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট রাজ্যের ড্রাফ কন্ট্রোল কে জানানো হচ্ছে যে আদৌ সঠিক ওষুধ কিনা। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধ কেনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ড্রাগ কন্ট্রোল জানতে পেরেছে। উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল কে এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর