Last Updated:
সোমনাথ ঘোষ, চন্দননগর: অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার। বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ গোটা পরিবার। গুরুতর আহত চারজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়।ভদ্রেশ্বর থানার অন্তর্গত মনসাতলা এলাকায়। গুরুতর আহত গৃহকর্তা রমেশ মান্না(৫৩) তাঁর স্ত্রী সুস্মিতা মান্না(৪৮), দুই মেয়ে পৃথা মান্না(২৪) এবং পর্ণা মান্না(২২)।
স্থানীয়দের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারের চার জনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা অবনতি হওয়ায় চারজনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রবল ঝগড়া, বাড়িতেই কেন্দ্রীয় মন্ত্রীর নাতনিকে গুলি করে মারল স্বামী! পলাতক অভিযুক্ত
এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এদিন মেয়র বলেছেন, পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্না। মান্না সুইটস বেশ পুরোনো এবং যথেষ্টই বিখ্যাত।
এদিন দুপুরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ওই বাড়িতে যায়। দেখে পরিবারের চারজনের শরীরে তখন আগুন জ্বলছিল। হঠাৎ এমন ঘটনা কীভাবে ঘটল, এখনও স্পষ্ট নয়।
Kolkata,West Bengal
April 09, 2025 7:17 PM IST
Next Article
জাতীয় স্তরের দাবা চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করল নিউ ব্যারাকপুরের আয়ুশ্রী