বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

Kashmir Attack ‘দৌড়ন, দৌড়ন, গুলি চলছে…’ দু-মিনিট আগেই ছিলেন একদম ‘স্পটে’! বারাসতের চার পর্যটকের সঙ্গে কী ঘটেছিল জানেন? barasat tourists were pahalgam during terrorist attack

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


Last Updated:

Kashmir Attack: কয়েক মিনিট আগে যে স্বপ্নের ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড দেখে এসেছিলেন চোখের সামনে, তা যেন মুহূর্তেই বদলে গিয়েছে আতঙ্কের মৃত্যুপুরীতে।

X

প্রাণে

প্রাণে বাঁচলেন পর্যটকরা

বারাসত: কাশ্মীর ঘুরতে গিয়ে মঙ্গলবার দুপুরে জঙ্গি হানার ঘটনাস্থল পেহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ছিলেন বারাসাতের চার পর্যটক। কয়েক মিনিটের ব্যবধানে যেন প্রাণে বেঁচেছেন তারাও। পেছনে থাকা সহযাত্রী পর্যটকদের মুখেই প্রথম শোনেন গুলির আওয়াজের কথা। হোটেলে পৌঁছতেই গাড়ির চালক গোটা বিষয়টি জানান তাদের। কয়েক মিনিট আগে যে স্বপ্নের ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড দেখে এসেছিলেন চোখের সামনে, তা যেন মুহূর্তেই বদলে গিয়েছে আতঙ্কের মৃত্যুপুরীতে।

বারাসতের নবপল্লির বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তাঁর স্বামী শান্তনু বাগচী সহ ছোটবেলার বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তার স্বামী সত্যব্রত ভট্টাচার্যের গিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে। ভাগ্যের জোরেই আজ যেন তারা বেঁচেছেন বলেই মনে করছেন পরিবার সহ প্রতিবেশীরা। হামলার সময় তাঁরা ঘটনাস্থল থেকে মাত্র কিছুটা দূরেই ছিলেন।

আর কিছু সময়ের এদিক ওদিক হলেই ঘটতে পারতো চরম বিপদ। নবনীতা দেবীর পুত্র অনুভব বাগচি এদিন জানান, ”ভাগ্য না থাকলে বাবা-মা আর ফিরতেন না। এখনও বিশ্বাস হচ্ছে না যে এত বড় বিপদ থেকে তাঁরা অক্ষত বেরিয়ে এসেছেন।” ঘটনার দিন সকাল বেলা প্রথমে গাড়িতে ও তারপর ঘোড়ায় চড়ে পৌঁছন বৈসরন ভ্যালি। তারপরেই ঘটে নৃশংস এই হত্যা লীলা।

ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে নিরাপদে নেমে এসেছেন তারা। বর্তমানে কাশ্মীরে আটকে রয়েছেন। তবে চরম উৎকণ্ঠার প্রহর গুনছে বারাসতের দুই পরিবার। কয়েক মিনিটের ব্যবধানে এভাবে প্রাণে বেঁচে, এখন দ্রুত সুস্থ ভাবে পরিবারের কাছে ফিরুক পরিজনেরা, চাইছেন সকলে।

—- Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Kashmir Attack: ‘দৌড়ন, দৌড়ন, গুলি চলছে…’ দু-মিনিট আগেই ছিলেন একদম ‘স্পটে’! বারাসতের চার পর্যটকের সঙ্গে কী ঘটেছিল জানেন?

Next Article

Pahalgam Attack: পহেলগাঁওতে প্রাণ গিয়েছে দেশের গর্ব গোয়েন্দা আধিকারিক মণীশের! পুরুলিয়ার ঝালদায় হাহাকার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর