বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

Indian Railways: চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করে ফেলল উত্তর পূর্ব সীমান্ত রেল!Indian Railways North East Frontier Railway has completed the challenging task

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


Last Updated:

Indian Railways: প্রায় ১,২৫২.৪৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিয়মাণ ২৬.১৫ কিলোমিটার দৈর্ঘের প্রকল্পটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত ৪৫% অবধি অগ্রগতি নথিভুক্ত করেছে।

* চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করে ফেলল উত্তর পূর্ব সীমান্ত রেল* চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করে ফেলল উত্তর পূর্ব সীমান্ত রেল
* চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করে ফেলল উত্তর পূর্ব সীমান্ত রেল

কলকাতাঃ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুরকংসেলেক-পাসিঘাট নতুন লাইন প্রকল্পটি অসম এবং অরুণাচল প্রদেশের মধ্যে রেল সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রায় ১,২৫২.৪৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিয়মাণ ২৬.১৫ কিলোমিটার দৈর্ঘের প্রকল্পটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত ৪৫% অবধি অগ্রগতি নথিভুক্ত করেছে।

আরও পড়ুনঃ ‘এইভাবে’ ব্যবহার করুন কিশমিশ! চুল ঝরবে না একচুলও! বরং হবে ঘন-মজবুত!

প্রকল্পটি দুই পর্যায়ে (প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়) সম্পাদিত করা হচ্ছে। প্রথম পর্যায় (মুরকংসেলেক-সিলে, ১৫.৬০ কিমি), মাটির কাজ প্রায় সমাপ্ত হওয়ার পথে, কারণ ১৪.১৬ লক্ষ সিইউএম-এর মধ্যে ১৩.৭৫ লক্ষ সিইউএম মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়াও, ১৮টি মেজর ব্রিজ এবং ৩৫টি মাইনর ব্রিজের সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের কাজ দ্রুত গতিতে চলছে এবং শীঘ্রই সমাপ্ত হবে। ব্যালাস্ট সরবরাহ এবং ট্র্যাক সংযোগ-এর কাজ শীঘ্রই শুরু হবে। মুরকংসেলেক স্টেশন ভবনের নির্মাণ কাজ চলছে এবং শীঘ্রই সমাপ্তির পথে।

দ্বিতীয় পর্যায়ে (সিলে-পাসিঘাট সেকশন, ১০.৫৫ কিমি), মোট ৬.৮৫ লক্ষ সিইউএম-এর প্রয়োজনের মধ্যে ৩.৫৫ লক্ষ সিইউএম মাটির কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজের নির্মাণ এবং ঢালাইর কাজ চলছে; স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর সমন্বয়ের মাধ্যমে পাসিঘাট ইয়ার্ডে রোড ওভার ব্রিজের জন্য জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করা হচ্ছে।

বর্ধিত বর্ষা পরিস্থিতি এবং স্থানীয় বাধা সত্ত্বেও, নির্মাণ কাজ চলে যাচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ সংস্থা)র জেনারেল ম্যানেজার সম্প্রতি চলমান কাজগুলি পরিদর্শন করেন এবং আধিকারিকদের কাজের গতিশীলতা এবং গুণগত মানদণ্ড বজায় রাখার সাথে সাথে প্রকল্পটিসময়মতো সমাপ্তি নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ ৭ দিনে মডেলদের মতো ‘স্লিম’! রোজ টক দইয়ের সঙ্গে মিশিয়ে খান এই ৩ মশলা! বন্ধুরা জ্বলবে ফিগার দেখে

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, মুরকংসেলেক-পাসিঘাট নতুন লাইনটি আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে সহায়ক হবে, পর্যটনকে উন্নীত করবে এবং দুর্গম সীমান্ত এলাকায় প্রবেশযোগ্যতা উন্নত করে জাতীয় সংহতি শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় রেলওয়ে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মাধ্যমে, প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয় প্রত্যাহ্বানকে অতিক্রম করে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পটি তৎকালীন এবং গুণমানের সঙ্গে কার্যকর করার জন্য উৎসর্গিত।

Next Article

Digha Jagannath Temple Inauguration: চিনা বাতির রোশনাই থেকে বাহারি আলোর তোরণ! জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে সৈকতনগরী দিঘা সাজছে চন্দননগরের আলোকসজ্জায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর